|
‘ভারত-পাকিস্তানের উত্তেজনায় মধ্যস্থতা করতে চায় বাংলাদেশ’
নতুন সময় ডেস্ক
|
![]() ‘ভারত-পাকিস্তানের উত্তেজনায় মধ্যস্থতা করতে চায় বাংলাদেশ’ রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমাদের অবস্থান স্পষ্ট, আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। আমরা জানি, বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভালো না। তবে আমরা চাই না বড় কোনো সংঘাত সৃষ্টি হোক, যাতে এ অঞ্চলের মানুষের জন্য তা বিপদের কারণ হয়ে ওঠে। ভূমিকা রাখার বিষয়ে তৌহিদ হোসেন বলেন, আমি মনে করি না এই মুহূর্তে আমাদের মধ্যস্থতা করার মতো কোনো ভূমিকা নেওয়া উচিত। আমরা চাইব, তারা নিজেরা সমস্যার সমাধান করুক। তারা যদি আমাদের সহায়তা চায়, আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাব। কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে কিছু করতে চাই না। আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা চাইব তারা আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে ফেলুক। আমরা এরই মধ্যে দেখেছি, দু-একটি দেশের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব এসেছে। তিনি বলেন, যেভাবে হোক মধ্যস্থতার মাধ্যমে হোক, দ্বিপক্ষীয় আলাপ-আলোচনার মাধ্যমে হোক—আমরা চাই উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
