ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বকেয়া বেতন-বোনাসের দাবিতে গাজীপুরে টিএনজেড গ্রুপের শ্রমিকদের সমাবেশ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 7 April, 2025, 7:12 PM

বকেয়া বেতন-বোনাসের দাবিতে গাজীপুরে টিএনজেড গ্রুপের শ্রমিকদের সমাবেশ

বকেয়া বেতন-বোনাসের দাবিতে গাজীপুরে টিএনজেড গ্রুপের শ্রমিকদের সমাবেশ

বকেয়া বেতন, ঈদ বোনাসসহ সকল পাওনার দাবিতে গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় টিএনজেড গ্রুপের বিসিএল, এপারেল প্লাস ইকো লিমিটেড, বি কে এল, এপারেল আর্ট কারখানার শ্রমিকরা শ্রমিক সমাবেশ করেছেন। সোমবার (৭ এপ্রিল) বিকেলে কারখানার সামনের একটি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন এবং অবিলম্বে শ্রমিকদের পাওনা পরিশোধের জোর দাবি জানান। সমাবেশে টিএনজেড গ্রুপের কয়েক শতাধিক শ্রমিক-কর্মচারী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের বেতন, ওভারটাইম ও ঈদ বোনাস বকেয়া রয়েছে। আমরা অনেক কষ্টে দিন পার করছি। মালিকপক্ষের উচিত দ্রুত আমাদের পাওনা বুঝিয়ে দেওয়া।” 

নেতৃবৃন্দ বলেন, " আমাদের শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের যে খবর এর আগে প্রকাশ হয়েছে তা সঠিক নয়। আমাদের শ্রমিকদের নেতন ভাতা অবিলম্বে পরিশোধ না করলে আগামীতে গাজীপুর ও সাভারসহ আশপাশের অঞ্চলের শ্রমিকদের নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।"

শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল ঢাকায় শ্রম মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। শ্রমিক প্রতিনিধিরা সেই বৈঠকে অংশ নিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করবেন বলে জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status