ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোনারগাঁয়ে সরকারী কলেজে বৈদ্যুতিক শকে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, আহত ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 7 April, 2025, 6:22 PM

সোনারগাঁয়ে সরকারী কলেজে বৈদ্যুতিক শকে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, আহত ১

সোনারগাঁয়ে সরকারী কলেজে বৈদ্যুতিক শকে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, আহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারী কলেজে বৈদ্যুতিক শকে আমির হোসেন (৫০) নামে এক ইলেকট্রিশিয়ানের করুন মৃত্যু হয়েছে। এ সময় শরীফ (৫০) নামে আরো একজন ইলেকট্রিশিয়ান আহত হয়। আহত শরীফকে মুর্মূর্ষ অবস্থায় চিকিৎধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মৃত্যু আমির হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুর ৩টার দিকে সোনারগাঁ সরকারী কলেজে একটি বিকল বৈদ্যুতিক মটর মেরামত করতে শরীফ ও আমির হোসেন নামের ২জন ইলেকট্রিশিয়ান যায়। এ সময় সোনারগাঁ সরকারী কলেজের বিজ্ঞান ভবনের একটি রুমে কাজ করাকালিন অসতর্কতার কারণে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আমিন হোসেন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় শরীফ নামে আরো একজন আহত হন। পরে এলাকাবাসী ও দমকল বাহিনীর সদস্যা মারাত্মক আহত শরীফকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।   

এ ব্যাপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুল রহমান ইলেকট্রিশিয়ান আমির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status