ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
গরমে বিছানা ঠাণ্ডা রাখবেন যেভাবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 April, 2025, 7:45 PM

গরমে বিছানা ঠাণ্ডা রাখবেন যেভাবে

গরমে বিছানা ঠাণ্ডা রাখবেন যেভাবে

গ্রীষ্ম না আসতেই তীব্র গরম পড়তে শুরু করেছে। রোদের তাপে তেতে থাকছে বাড়িঘর। ফলে দুপুর থেকে বিকেল পর্যন্ত তেতে থাকছে ঘরের বিছানাও। অনেকের বাড়িতে এসি থাকলেও এখনো সবার এসি কেনার ক্ষমতা হয়নি।

তার ওপর লোডশেডিং তো আছেই। তাহলে উপায়? এই চরম গরমে বিছানা ঠাণ্ডা রাখার উপায় নিয়েই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক।
গরমে বিছানাকে ঠান্ডা করে রাখবেন যেভাবে

কুলিং কম্বল
বিছানা ঠাণ্ডা রাখতে ভরসা রাখতে পারেন কুলিং কম্বলে। পাতলা কম্বলের একপাশে শীতলীকরণ অংশ, অন্যপাশে সুতির কাপড়। এই কম্বল ঘুমানোর সময় শরীরের তাপমাত্রা অনেকটা কমিয়ে আনতে পারে। বিছানার অতিরিক্ত তাপ শুষে নেয়। অনলাইনে পেয়ে যাবেন এসব কুলিং কম্বল।

কুলিং ম্যাট্রেস প্যাড
খুব হালকা কাপড়ে তৈরি, বিছানা ঠাণ্ডা করতে ব্যবহৃত হয় কুলিং ম্যাট্রেস প্যাড। এটি সহজেই বিছানায় সেট করা যায়। দরকার মতো ওয়াশিং মেশিনেও পরিষ্কার করা যায়। রাতভর এটি আপনার শরীরের তাপমাত্রা বুঝে বিছানা শীতল করবে, এমনকি এটি ‘ময়েশ্চার উইকেনি’ পদ্ধতিতে ঘামও শুষে নেয়।

পর্দা বন্ধ রাখুন
ঘরের মধ্যে সহজে যাতে রোদ প্রবেশ করতে না পারে সেজন্য ঘর দিনের বেলা ঘরের পর্দাগুলো বন্ধ রাখুন। বিছানায় তোশকের ওপর শীতলপাটি পেতে রাখতে পারেন। গরমের দিনে সাদা, হলুদ, আকাশি, হালকা সবুজ রঙের সুতির চাদর বিছানায় রাখুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status