|
ক্যাশে এত কম টাকা রাখলেন কেন, মালিককে চোরের ফোন
নতুন সময় প্রতিবেদক
|
![]() ক্যাশে এত কম টাকা রাখলেন কেন, মালিককে চোরের ফোন রোববার (৩০ মার্চ) মধ্যরাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের হাসপাতাল সড়কের মল্লিক ফার্মেসিতে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। স্থানীয়রা বলেন, আমাদের পাড়ার একটি ফার্মেসির দোকানে চুরির হয়েছে। পরে জানতে পারি চোর টাকা পয়সা তেমন কিছু না পেয়ে ফার্মেসি মালিককে ফোন করে জানতে চেয়েছে- দোকানে কোন টাকা পয়সা রাখেন না কেন? বিষয়টি নিশ্চিত করে ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহা বলেন, ভোরে চোরচক্রের এক সদস্য আমার মুঠোফোনে কল করে বলে, দাদা আপনার ফার্মেসিতে আমরা চুরি করেছি। গতকাল তো কেনাবেচা অনেক করেছেন ক্যাশে এত কম টাকা রাখলেন কেন? একটু বেশি করে রাখতে পারেন না! তিনি আরও বলেন, মুঠোফোনে জানানো ওই কথা আমি প্রথমে বিশ্বাস করছিলাম না। পরে ভোরে দোকানে এসে ওষুধসহ বেশকিছু মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে বুঝতে পেরেছি। পরে বিষয়টি পুলিশকে অবগত করি। এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি জানার পরে স্বঘোষিত চোরের মুঠোফোন নম্বর শনাক্তকরণের কাজ করছি। এ ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ এর উদ্বোধন
কলাপাড়ায় কালবৈশাখীর তাণ্ডব লন্ডভন্ড ঘরবাড়ি ও মন্দির, খোলা আকাশের নিচে পরিবার
মানিকগঞ্জের হরিরামপুরে তরুণ উদ্যোক্তার বিশ্বমানের ফুল বাগান
মধুখালীতে ছায়া সংসদে বর্তিক উৎসবে বজিয়ী দল সরকারি আইনউদ্দীন কলজে
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত
