ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৬ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
রাতে বাড়িতে আগুন, সকালে সুখবর পেলেন আর্চারির রাজীব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 27 March, 2025, 4:07 PM

রাতে বাড়িতে আগুন, সকালে সুখবর পেলেন আর্চারির রাজীব

রাতে বাড়িতে আগুন, সকালে সুখবর পেলেন আর্চারির রাজীব

ক্রীড়াঙ্গনে এক পদে দুই মেয়াদের বেশি নয়, এমন ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত ২৭ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থার সঙ্গে মতবিনিময়কালে তিনি এই ঘোষণা দেন।

তাঁর সেই ঘোষণা বেশিরভাগ ফেডারেশনের ক্ষেত্রেই কার্যকর হয়। বিশেষ করে অনেক বছর ধরে সাধারণ সম্পাদক পদে ছিলেন এমন ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয়েছে। ভলিবল থেকে আশিকুর রহমান, হ্যান্ডবল থেকে আসাদুজ্জামান কহিনুর, কুস্তির তাবিউর রহমান পাহলোয়ানকে কমিটিতেই রাখা হয়নি। ব্যতিক্রমীভাবে ভারোত্তোলনের সহসভাপতি মহিউদ্দিন আহমেদকে করা হয় ওই ফেডারেশনের সভাপতি। স্কোয়াশের সাধারণ সম্পাদক পদে বহাল রাখা হয় কামরুল ইসলামকে। এবার বাংলাদেশের আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে বহাল রাখা হলো কাজী রাজীব উদ্দীন চপলকে। রাতে বাড়িতে আগুন লাগার পরের দিন এই সুখবর পেলেন রাজীব উদ্দীন।

আজ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপনে তিনটি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে, যার মধ্যে আর্চারিও আছে। তবে খো খো সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল ও বেসবল সফট বলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে অ্যাডহক কমিটির কোনো পদেই রাখা হয়নি।

হয়তো সরকার ভেবেছে আমি ভালো কাজ করে এসেছি। তাই দায়িত্বটা আবার দিয়েছে। আগামী নভেম্বরে ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়নশিপ হবে। অনেক অলিম্পিক জয়ী আসার কথা, ৩০টির বেশি দেশ অংশ নিতে পারে। সম্ভবত সরকার চায়নি এসব আয়োজনে বিঘ্ন হোক। তাই আমাকে রেখে দিয়েছে। আস্থা রাখায় আমি সবার কাছে কৃতজ্ঞ।

বাংলাদেশ আর্চারির প্রতিষ্ঠা কাজী রাজীবের হাত ধরেই। ২০০২ সালে শুরু থেকেই তিনি এর সাধারণ সম্পাদক। ২০০৬ সালে সরকারের স্বীকৃতি পায় আর্চারি। ২৩ বছর ধরে টানা সাধারণ সম্পাদক পদে থাকা কাজী রাজীবকে আবারও দায়িত্ব দেওয়ার পেছনে তাঁর সাফল্যকেই দেখা হয়েছে। বাংলাদেশের আর্চারি আন্তর্জাতিক স্তরে নিজেদের যেভাবে চিনিয়েছে, এর নেপথ্যে কাজী রাজীবের ভূমিকা অনেক বড়।

কাজী রাজীবের ধারণা, তাঁর সাংগঠনিক দক্ষতাই বিবেচনায় নেওয়া হয়েছে। যদিও অন্তবর্তীকালীন সরকার তাঁকে এই পদে রাখবে কি না তাঁর নিজের মনেই সংশয় ছিল। আর্চারির দায়িত্ব নতুন করে পেয়ে খুশি কাজী রাজীব আজ প্রথম আলোকে বলেন, ‘হয়তো সরকার ভেবেছে আমি ভালো কাজ করে এসেছি। তাই দায়িত্বটা আবার দিয়েছে। আগামী নভেম্বরে ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়নশিপ হবে। অনেক অলিম্পিক জয়ী আসার কথা, ৩০টির বেশি দেশ অংশ নিতে পারে। সম্ভবত সরকার চায়নি এসব আয়োজনে বিঘ্ন হোক। তাই আমাকে রেখে দিয়েছে। আস্থা রাখায় আমি সবার কাছে কৃতজ্ঞ।’

তবে যাঁদের নিয়ে তিনি সাফল্য পেয়েছেন তাঁদের ৯০ ভাগই আর নেই কমিটিতে। আনিসুর রহমান দিপু, ফারুক ঢালিরা নেই অ্যাডহক কমিটিতে, যাঁর অনেক বছর শ্রম দিয়েছেন আর্চারিতে। ১৯ জনের কমিটিতে ৪-৫ জন আছেন যাঁদের কাজী রাজীব চেনেন না। তবে তিনি সবাইকে নিয়ে কাজ করবেন বলে আশাবাদ জানিয়েছেন। এমন আনন্দ সংবাদ আসার আগের রাতে আরামবাগে তাঁর বাড়ির ছাদে আগুন লাগে। ছাদে তাঁরা ৪৫টি ছাগল পালতেন। সব কটিই মারা যাওয়ায় কাজী রাজীব আনন্দের মধ্যেও ব্যথিত।

আর্চারির সভাপতি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে। দুই সহসভাপতির একজন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল তুষার কান্তি চাকমা (অব.), অন্যজন স্কয়ার টয়লেট্রিজের সিইও মালিক মোহাম্মদ সায়িদ। যুগ্ম সম্পাদক করা হয়েছে আলমগীর কবীরকে, যিনি আর্চারির কমিটিতে আগে সদস্য ছিলেন, ছিলেন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের সাধারণ সম্পাদকও।

সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কমিটির চূড়ান্ত করে। এরপর তা শুধু প্রকাশ করে এনএসসি। ৫৩টি ফেডারেশন/অ্যাসোসিয়েশনের মধ্যে এ পর্যন্ত ২৪টির অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে।
খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে মীর কাইসার সাদিক সজীব, যার নামের পাশে লেখা ব্যবসায়ী, সাবেক খেলোয়াড়, সংগঠন। এই ফেডারেশনের সভাপতির দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এ এইচ এম জিয়াউল হক। বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হয়েছেন তালহা জুবায়ের, যাঁর নামে পাশে লেখা জাতীয় দলের সাবেক খেলোয়াড়, কোচ ও সংগঠক। সভাপতির দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব আফজালুর রহমান।

সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কমিটির চূড়ান্ত করে। এরপর তা শুধু প্রকাশ করে এনএসসি। ৫৩টি ফেডারেশন/অ্যাসোসিয়েশনের মধ্যে এ পর্যন্ত ২৪টির অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status