|
গাছায় একটি চাঁদাবাজিও করতে দেয়া হবেনা : শওকত হোসেন সরকার
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাছায় একটি চাঁদাবাজিও করতে দেয়া হবেনা : শওকত হোসেন সরকার সমাজের পিছিয়েপরা বিভিন্ন শ্রেণীপেশার ৫হাজার মানুষদের মাঝে গণ-ইফতারের এ আয়োজনে প্রধান অতিথীর বক্তব্য দেন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। প্রধান অতিথীর বক্তব্যে শওকত বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গণমানুষদের নিয়ে ইফতারের অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। তিনি বলেন বিএনপি করতে হলে চাদাবাজি অপকর্ম এই গাছায় আগামীতে কাওকে করতে দেয়া হবেনা। তারেক রহমান নির্দেশনা দিয়েছে গাজীপুরে কোন চাদাবাজি অপকর্ম করতে দেয়া যাবেনা। তিনি বক্তব্যে হাইব্রীড নেতাদের চাঁদাবাজি ও খুন লুটতরাজের বিষয়ে সকলকে অবগত করে সচেতন হবার আহ্বান জানান। তিনি বলেন, বিগত সময়ে যারা গাছা থানায় অপকর্ম করেছে তারা তাদের ফল ভোগ করতেছে। আপনারাও সাবধান না হলে এর ফল ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়ে বলেন আপনারাও মাফ পাবেন না। যারা বিগত সময়ে করেছেন মাফ পেয়েছেন, এখন আপনাদের আমল নামা তারেক রহমানের হাতে আছে এখন আর মাফ পাবেন না। আলোচনার এক পর্যায়ে সকলের উপস্থিতীর জন্যে কৃতজ্ঞতাচিত্তে জিয়া পরিবারের সকল সদস্যদের রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন। মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজুর সভাপতিত্বে, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথীর বক্তব্য দেন, রয়াল গ্রুপের চেয়ারম্যান রায়হান আহম্মেদ হৃদয়, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য হারুনুর রশিদ খান, গাছা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমসহ আরো অনেকেই। এসময় উপস্থিত ছিলেন, গাছা থানা বিএনপির ৩৫নং ওয়ার্ড সাবেক সভাপতি জয়নাল আবেদীব, ৩৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম, ৩৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ৩৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মৃধা-সহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
