|
ফাঁদে পড়া হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করলো বনবিভাগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() ফাঁদে পড়া হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করলো বনবিভাগ বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, কাটেশ্বর টহল ফাড়ির সদস্যরা টহলের সময় তাঁরা সুন্দরবনের কাইনমারি খাল এলাকায় হরিণ শিকারীদের পাতা ফাঁদ দেখতে পায়। পরে বনের গহীন থেকে ফাঁদসহ একটি জীবিত হরিণ উদ্ধার করে দলটি। এসময় ওই স্থান থেকে একটি নৌকাও উদ্ধার করা হয়। তিনি জানান, বনের ভেতরে শিকারীদের পাতা ফাঁদে আটকা পড়া হরিণটিকে সুন্দরবনের কাটেশ্বর টহল ফাড়ি এলাকায় অবমুক্ত করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
