ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
কাজিপুরের সাড়ে তিন হাজার দরিদ্র মানুষ পেলেন কণ্ঠশিল্পী কনকচাঁপার ঈদ উপহার
নাবিউর রহমান (চয়ন),কাজিপুর
প্রকাশ: Saturday, 22 March, 2025, 3:29 PM

কাজিপুরের সাড়ে তিন হাজার দরিদ্র মানুষ পেলেন কণ্ঠশিল্পী কনকচাঁপার ঈদ উপহার

কাজিপুরের সাড়ে তিন হাজার দরিদ্র মানুষ পেলেন কণ্ঠশিল্পী কনকচাঁপার ঈদ উপহার

 সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সাড়ে তিন হাজার দরিদ্র নারী-পুরুষকে ঈদের উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি দিয়েছেন সিরাজগঞ্জ-১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস) কেন্দ্রীয কমিটির যুগ্ন আহবায়ক, দেশবরণ্য জনপ্রিয় কন্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

শনিবার (২২ মার্চ) সকাল এগারোটায় লক্ষীপুর গ্ৰামে সমাজসেবক কামরুল হাসান তরুর বাড়িতে আনুষ্ঠানিকভারে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কন্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা বলেন, আমরা ধনী-গরিব সবাই মিলে ঈদ আনন্দ উপভোগ করতে চাই। সমাজের যারা দানশীল ও স্বচ্চল ব্যক্তি আছেন দরিদ্রদের সাহায্যে তাদের এগিয়ে আসতে হবে। স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে কনকচাঁপা বলেন, সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। ধানের শীষের ভোট যেন না কমে সেদিকে সবার খেয়াল রাখতে হবে। যারা অপরাধ কর্মকাণ্ডে জড়িত হবে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে।

সোনামুখী ইউনিয়ন বিএনপির নেতা বাদশা মিয়ার সভাপতিত্বে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, এডভোকেট রবিউল হাসান, কাজিপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু, 

এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জহুরুল ইসলাম খোকন, কাজিপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ, কাজিপুর উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক শেখ জাহিদ হাসান, কাজিপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশরাফুল আলম, ছাত্রদল নেতা, রোকন মাহমুদ প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status