ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
নেত্রকোণা মেডিক্যাল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ ও মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 22 March, 2025, 3:24 PM

নেত্রকোণা মেডিক্যাল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ ও  মানববন্ধন

নেত্রকোণা মেডিক্যাল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ ও মানববন্ধন

নেত্রকোণা মেডিক্যাল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ও দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। 

আজ শনিবার (২২ মার্চ) দুপুর ১২ টায় জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে নেত্রকোণা জেলার সর্বস্তরের জনগণ।

 নেত্রকোণার এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল বাতেনের সভাপতিত্বে ও নেত্রকোণা সরকারি মহিলা কলেজের সহকারী  অধ্যাপক খন্দকার অলি উল্লাহ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা আদালতের জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, নেত্রকোণা জেলা রোভারের কমিশনার অধ্যাপক রফিকুল্লাহ হক চৌধুরী কামাল, অধ্যক্ষ আনোয়ার হাসান, অধ্যক্ষ গোলাম মোস্তফা, নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী, কবি এনামুল হক পলাশ, গণধিকার পরিষদের নেতা তারিক জামিল ফয়েজী, এনসিপির কেন্দ্রীয় সদস্য  ফাহিম রহমান খান পাঠান, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল নেতা খান মোজতাহিদ, মেডিক্যাল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের জনগণ অংশ নেন।

বক্তারা বলেন, সরকারকে অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে এসে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে অবকাঠামো তৈরি করার জন্য জোরালো দাবি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status