ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামের রাজারহাটে ১৭ বছরের কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলুল হক গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 22 March, 2025, 3:03 PM

কুড়িগ্রামের রাজারহাটে ১৭ বছরের কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলুল হক গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে ১৭ বছরের কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলুল হক গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে ১৭ বছরের কিশোরীকে অপহরণ করে ১৮ দিন আটক রেখে ধর্ষণ, নির্যাতন ও ভিডিয়ো ধারণ করার আলোচিত ঘটনায়  রাজারহাট থানার মামলা নং- ০৬ তারিখ ২০/০৩/২০২৫- এর
অভিযুক্ত প্রধান আসামি গাড়িচালক ফজলুল হককে(৪৮) অবশেষে  গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (২২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন। গ্রেপ্তারকৃত ফজলু হক লালমনিরহাট জেলার চরগোগুণ্ডা এলাকার টেংরা মামুদের ছেলে বলে জানা গেছে।

উল্লেখ্য যে, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দুলু মিয়ার ১৭ বছরের কিশোরী কন্যা হেলেনা পারভীনকে আত্মীয়তার সুবাদে ফজলুল হক স্ব-দলবলে
গত ২ মার্চ নিজ বাড়ী থেকে দেশিয় অস্ত্রের মুখে জোড় পুর্বক অপহরণ করে তুলে নিয়ে গিয়ে ১৮ দিন আটক রেখে ধর্ষণ, নির্যাতন ও ভিডিয়ো ধারণ করে। ভিকটিম হেলেনা ১৯ মার্চ কৌশলে পালিয়ে এসে এলাকার
আবদুল বাছেদ মিয়ার বাড়িতে
আশ্রয় নিলে বিষয়টি সর্বত্র তোলপাড় শুরু হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় এলাকার লোকজন আসামির বাড়িতে হানা দিলে আসামি  গং স্ব- দলবলে পালিয়ে যায়। ঘটনাটি দৈনিক নতুন সময়সহ প্রায় সকল মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। অবশেষে অভিযুক্ত প্রধান আসামি ফজলুল হক গ্রেফতার হলেও অভিযুক্ত অন্য আরও ০২ আসামি পলাতক রয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ
(ওসি) তছলিম উদ্দিন জানিয়েছেন, খুব শীঘ্রই অন্য আাসামীদের গ্রেফতার করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status