ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
শেরপুরে মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫
রাকিবুল হাসান খোকন
প্রকাশ: Saturday, 22 March, 2025, 3:01 PM

শেরপুরে মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫

শেরপুরে মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫

শেরপুরে মাহিন্দ্র ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। ২১ মার্চ শুক্রবার রাতে উপজেলার বটতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মুসলিম (৩০) ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা গ্রামের সহিজ উদ্দিনের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রী নিয়ে শেরপুর থেকে বাজিতখিলার দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। পরে অটোরিকশাটি বটতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রের সাথে সংঘর্ষ হয়। এতে সময় অটোরিকশার চালকসহ ছয়জন আহত হয়।


পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে মুসলিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়মনসিংহ মেডিকেলে যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে মুসলিম মারা যান।


এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জোবায়দুল আলম বলেন, ‘দুটি গাড়িই জব্দ করা হয়েছে। কিন্তু কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status