ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন ভূমিকা নিয়ে বাংলাদেশে ফিরছেন হেম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 March, 2025, 9:11 PM

নতুন ভূমিকা নিয়ে বাংলাদেশে ফিরছেন হেম্প

নতুন ভূমিকা নিয়ে বাংলাদেশে ফিরছেন হেম্প

প্রায় এক বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন ডেভিড হেম্প। শনিবার তিনি বাংলাদেশে ফিরছেন। এবার তার ভূমিকা বদলে যাচ্ছে। তিনি দ্বৈত ভূমিকায় কাজ করবেন এবার। 

তিনি আসন্ন আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তানে বাংলাদেশ নারী দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। এই দায়িত্ব শেষ হওয়ার পর তিনি আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই-পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচের দায়িত্বে ফিরে যাবেন।

হেম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আমি ১৫ তারিখে ফিরে আসব। আমি পাকিস্তানে নারী দলের বিশ্বকাপ বাছাইপর্বে সহকারী কোচ হিসেবে কাজ করব, এরপর হাই-পারফরম্যান্স ইউনিটে ফিরব।’

কোচ হেম্প ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) লেভেল-৪ কোচিং সার্টিফিকেশনধারী। একজন ব্যাটার হিসেবে তার প্রথম-শ্রেণির ক্যারিয়ার বেশ সমৃদ্ধ, যেখানে তিনি গ্ল্যামরগান, ফ্রি স্টেট ও ওয়ারউইকশায়ারের হয়ে ১৫,৫০০-র বেশি রান সংগ্রহ করেছেন। এছাড়া তিনি বারমুডার হয়ে ২৪টি ওয়ানডে ম্যাচও খেলেছেন।


কোচ হিসেবে হেম্পের অভিজ্ঞতা বেশ ভালো। তিনি ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তান নারী দলের প্রধান কোচ ছিলেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের নারী দল এবং উইমেনস বিগ ব্যাশ লিগের মেলবোর্ন স্টার্স দলের কোচ হিসেবেও কাজ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status