|
হিমাগারের আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুড়িগ্রামের আলু চাষিরা
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() হিমাগারের আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুড়িগ্রামের আলু চাষিরা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে।'সকল আলু চাষি এক হও-এক হও, কৃষক যোগায় ক্ষুধায় অন্ন, সে কৃষক কেন আজ বিপন্ন "এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভাড়া বৃদ্ধি প্রত্যাখান করে প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলার প্রত্যেকটি উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত আলু চাষীরা সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম স্বনির্ভর আলু চাষি ও ব্যাবসায়ীর সভাপতি আবুল কাসেম দুলাল ব্যাপারী, সাধারণ সম্পাদক সোলায়মান আলী, উপদেষ্টা শাহ আলম মোস্তফা। বক্তব্যে সভাপতি দুলাল ব্যাপারী বলেন, আলুর হিমাগারের বর্ধিত ভাড়া অনতিবিলম্বে প্রত্যাখান করে কেজি প্রতি ৫ টাকা নির্ধারণ করা হোক। সাধারণ সম্পাদক সোলায়মান আলী বলেন, কোল্ড স্টোরের ভাড়া বৃদ্ধি করে কৃষকের উপর এভাবে নির্যাতন ও নিপীড়ন চালানো মোটেই কাম্য নয়। অন্যদিকে আলু চাষি সাজেদ আলী বলেন, আলু হিমাগারে ভাড়া বৃদ্ধি এটা ভোক্তাদের উপর প্রভাব পড়বে। সমাবেশ শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
