|
ভোলাহাটে বৈদ্যুতিক সর্ট শার্কিটের আগুনে গবাদীপশু সমেত বাড়ি ভস্মিভূত!
মোহাম্মদ রবিউল ইসলাম , চাঁপাইনবাবগঞ্জ
|
![]() ভোলাহাটে বৈদ্যুতিক সর্ট শার্কিটের আগুনে গবাদীপশু সমেত বাড়ি ভস্মিভূত! প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার থেকে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সীমান্তবর্তী চামুশা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে কাওশার আলী (৪৫) এর বসত বাড়ীতে এ অগ্নিকাণ্ডটি ঘটে। ৯ মার্চ -২০২৫ রাত প্রায় ৯টার দিকে বিদ্যুতের শর্ট শার্কিটের আগুনে ১টি বাড়ী সম্পূর্ণ ভস্মীভূত হয়। একই সাথে ঐ বাড়ীর ১১টি গাভীসহ শতাধিক হাঁস-মুরগী আগুনে পুড়ে ছাই হয়। ক্ষতিগ্রস্ত কাওশার জানান, রাত প্রায় ৯টার দিকে তারাবীহ্ নামাজের সময়ে বাড়ীতে বিদ্যুতের শর্ট শার্কিট থেকে এ আগুন লাগলে বাড়ীঘর, মালামাল, নগদ কিছু টাকাসহ ১১টি গাভী, হাঁস মুরগী আগুনে ভস্মীভূত হয়েছে । কাওশার জানান, তার ক্ষতির পরিমান প্রায় ২২ লাখ টাকা। এ ব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
