|
১৩৮ কোটি দিয়ে কারখানা খুলতে চেয়েছিলেন সোনা পাচারে অভিযুক্ত নায়িকা
নতুন সময় ডেস্ক
|
![]() ১৩৮ কোটি দিয়ে কারখানা খুলতে চেয়েছিলেন সোনা পাচারে অভিযুক্ত নায়িকা যদিও বিষয়টি নিয়ে চলছে জোর তদন্ত। এবার এই মামলা ঘিরে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে ভারতের কর্ণাটক সরকার নায়িকার জন্য আলাদা করে জমি বরাদ্দ করেছিল, আর সেখানে একটা কারখানা খুলতে ১৩৮ কোটি রুপি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন রান্যা। ভারতীয় গণমাধ্যমের খবর, ক্ষীরদা প্রাইভেট লিমিটেডের পরিচালক হলেন রান্যা এবং তার ভাই ঋষভ। মূলত তাদের কোম্পানি একটি স্টিল টিএমটি বার উৎপাদন ইউনিট স্থাপনের জন্য ১৩৮ কোটি রুপি বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় অভিনেত্রী। ২০২৩ সালে কর্ণাটক শিল্প এলাকা উন্নয়ন বোর্ড ১২ একর শিল্প জমি বরাদ্দ করেছিল নায়িকাকে। তবে বরাদ্দকৃত জমি কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে কি না তা এখনও স্পষ্ট করেনি কর্ণাটক শিল্প এলাকা উন্নয়ন বোর্ড। এদিকে ১৯৬২ সালের কাস্টমস আইনের অধীনে রান্যাকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তদন্তের জন্য অভিনেত্রীকে পরপ্পানা অগ্রহার কোয়ারেন্টাইন সেলে রাখা হয়েছে বলে জানা গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
