ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরা জেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত
ইয়ারব হোসেন ,সাতক্ষীরা
প্রকাশ: Sunday, 9 March, 2025, 5:33 PM

সাতক্ষীরা জেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা  জেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৯ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর মো. ফাহিম কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসরুবা ফেরদৌস,জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির মো. শহীদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জজ কোটের পিপি এড. শেখ আব্দুস সাত্তার, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. শোয়াইব আহমাদ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, এলজিইডি নিবার্হী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপপরিচালক মোঃ মেহেদী হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্যাহ, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি, মহিলা অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম প্রমুখ।  এ সময় আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্যসহ সকল উপজেলা নিবার্হী কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।  সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাল্যবিবাহ বন্ধ, শহরে যানজট নিরসন, মাদকবিরোধী অভিযান, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status