ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
কড়াইল বসতি থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ শ্রীপুরের রাকিব গ্রেপ্তার
ফাহিম ফরহাদ
প্রকাশ: Monday, 3 March, 2025, 6:54 PM

কড়াইল বসতি থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ শ্রীপুরের রাকিব গ্রেপ্তার

কড়াইল বসতি থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ শ্রীপুরের রাকিব গ্রেপ্তার

রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তি এলাকা থেকে র‌্যাব-১ এর বিশেষ অভিযানে ২ রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তলসহ এক সন্ত্রাসী’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এর সদস্যরা।
 
জানা যায়, রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তি এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী আনোয়ার গ্রুপের সক্রিয় সদস্য রাকিব দীর্ঘদিন যাবত বনানী এলাকার কড়াইল বস্তিতে মাদক ব্যবসা সহ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল। 

এরূপ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল রাকিবের কার্যক্রম এবং গতিবিধির উপর গোয়েন্দা নজরদারি শুরু করে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কড়াইল বস্তিতে জামাই বাজার রাকিবের বাসায় আনোয়ার গ্রুপের কয়েকজন সদস্য অস্ত্রসহ অবস্থান করছে। 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এক পর্যায়ে রবিবার দুশরা মার্চ বিকেলে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার বনানী থানাধীন ১৯নং ওয়ার্ড কড়াইল বস্তি জামাইবাজার মাটির রাস্তা সংলগ্ন মোঃ রাকিব হোসেনের বসতঘরের সামনে অভিযান পরিচালনা করে আনোয়ার বাহিনীর সদস্য মোঃ রাকিব হোসেনকে গ্রেপ্তার করে। 

রাকিব গাজীপুরের শ্রীপুর উপজেলার রমিজউদ্দিনের ছেলে। সে ঢাকার ১৯নং ওয়ার্ডের জামাই বাজার কড়াইল বস্তিতে অস্থায়ী বসবাস করতো। গ্রেপ্তারকালীন তার কাছ থেকে ০১টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড গুলি এবং ০১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। এক বিজ্ঞপ্তিতে র‍্যাব-১ এর অধিনায়কের পক্ষে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার ও র‍্যাবের সহকারী অপস্ এন্ড মিডিয়া অফিসার সালমান নূর আলম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status