ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্ত্রীকে চুমু খেলে রোজা ভেঙে যাবে?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 3 March, 2025, 3:21 PM

স্ত্রীকে চুমু খেলে রোজা ভেঙে যাবে?

স্ত্রীকে চুমু খেলে রোজা ভেঙে যাবে?

পবিত্র রমজান মাস শুরু। কোরআন-হাদিসে রোজা ভঙ্গের কিছু কারণের কথা উল্লেখ করা হয়েছে। সে অনুযায়ী মাহে রমজানের এই মাসে আমাদের অনেকেরই মনে ছোট ছোট অনেক প্রশ্ন আসে। 

অনেকে জানতে চেয়েছেন, স্ত্রীকে চুমু খেলে রোজা ভেঙে যাবে?

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, রোজা অবস্থায় স্ত্রীকে চুম দেয়া বা আলিঙ্গন করা ইসলামে জায়েজ। এতে রোজার কোনো অসুবিধা হয় না। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতেন, আলিঙ্গনও করতেন।
 
হজরত আয়শা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় স্ত্রীকে চুমু দিতেন এবং আলিঙ্গন করতেন। কিন্তু আপন (জৈবিক) চাহিদা পূরণের ক্ষেত্রে তিনি ছিলেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ ক্ষমতার অধিকারী (বুখারি, হাদিস: ১৮৪১)
 
তবে, গোসল ফরজ হওয়ার মতো পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকলে এমনটি করা মাকরুহ। বিশেষ করে যুবকদের এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। 

হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) বলেন, আমরা নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে বসা ছিলাম। তখন এক যুবক এলেন এবং জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আমি কি রোজা রেখে চুমু খেতে পারি? নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। এরপর এক বৃদ্ধ এলেন এবং একই প্রশ্ন করলেন। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আমরা তখন অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিলাম। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি, তোমরা কেন একে অপরের দিকে তাকাচ্ছ। শোনো, বৃদ্ধ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। (মুসনাদে আহমদ: ২ / ১৮০ ও ২৫০)
 
তবে রোজা রেখে চুম্বন বা আলিঙ্গনের কারণে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে দিনের বাকি অংশ রোজা অবস্থায় থেকে পরে রোজার কাজা আদায় করতে হবে। কাফফারা আদায় করতে হবে না। এটা অধিকাংশ আলেমদের মত। চুমু বা আলিঙ্গনের কারণে যদি মজি বের হয় তবে, এতে রোজার কোনো ক্ষতি করে না। এটা অধিকতর বিশুদ্ধ মত।
 
রোজাদারের জন্য সে যুবক হোক বা বৃদ্ধ, স্ত্রীকে চুমু দেয়া এবং আলিঙ্গন করা জায়েজ, যদি সহবাসে লিপ্ত বা বীর্যপাত হবে না বলে নিজের ওপর দৃঢ় অবস্থা থাকে। তাই তার রোজা নফল হোক বা ফরজ, রমজানে হোক বা অন্য কোনো মাসে। আলিঙ্গন দ্বারা উদ্দেশ্য গায়ে গা মিলানো। যেমন- স্পর্শ করা বা জড়িয়ে ধরা। আলিঙ্গন এখানে স্ত্রী সহবাসের উদ্দেশ্য নয়, কারণ স্ত্রী সহবাস করলে অবশ্যই রোজা ভেঙে যাবে।
 
রমজান মাসে রাত্রে সেহরি খাওয়ার আগে স্বামী ও স্ত্রী মিলন করা যাবে। রোজা অবস্থায় সহবাস করা যাবে না। কিন্তু রোজা অবস্থায় চুম্বন করা যাবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘আমি তোমাদের জন্য ধর্মকে সহজ করতে চাই। তাই তোমরা রমজান মাসে রাত্রে স্ত্রী গমন করলে তোমাদের কোনো পাপ নেই।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status