|
ঢাকায় আবাসিক হোটেলে আগুন, নিহত ৪
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঢাকায় আবাসিক হোটেলে আগুন, নিহত ৪ সোমবার (০৩ মার্চ) অগ্নিকাণ্ডে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তার আবু তালহা জুবায়ের। তিনি বলেন, আজ দুপুর ১২টা ১৭ মিনিটে ভাটারার সৌদিয়া হোটেলে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর বারিধারার দুটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু৷ ছয়তলা হোটেল ভবনটির দুই তলায় আগুনের সূত্রপাত৷ এই আগুনে সর্বশেষ খবর পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের লাশ ছয়তলায় পাওয়া গেছে, একটা বাথরুমের ভেতরে বাকি তিনটি সিঁড়ির গোড়ায়। সিঁড়ির দরজা তালা মারা ছিল। নিহতদের সবাই পুরুষ৷ আগুন নিয়ন্ত্রণে আসে দুপুর ১টা ৪ মিনিটে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
