ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
যে কারণে পদত্যাগ করলেন সমন্বয়ক রিফাত রশিদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 27 February, 2025, 7:08 PM

যে কারণে পদত্যাগ করলেন সমন্বয়ক রিফাত রশিদ

যে কারণে পদত্যাগ করলেন সমন্বয়ক রিফাত রশিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করা নতুন ছাত্র সংগঠন “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ” থেকে পদত্যাগ করেছেন সংগঠনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংগঠনের নেতারা।  

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার জানান, রিফাত রশিদ আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে তিনি ব্যক্তিগত নাকি সংগঠনের অভ্যন্তরীণ কারণেই পদত্যাগ করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।  

এদিকে, নতুন সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে বুধবারের ঘটনা পরিকল্পিত কি না, তা খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন তাহমীদ আল মুদাসসির চৌধুরী, তৌহিদ সিয়াম ও নাঈম। তারা ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন এবং দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status