|
শ্রাবন্তীর পোস্ট নিয়ে জল্পনা তুঙ্গে, জিতুই প্রেমিক?
নতুন সময় ডেস্ক
|
![]() শ্রাবন্তীর পোস্ট নিয়ে জল্পনা তুঙ্গে, জিতুই প্রেমিক? শিবরাত্রির দিন শ্রীবন্তীর ইন্সটাগ্রাম স্টোরি দেখে চক্ষু চড়কগাছ অনুরাগীদের! কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে জীতুর মুখের আদলে তৈরি এক শিব ঠাকুরের ছবি শেয়ার করেছেন টলিউড নায়িকা। জীতু কমলই কি তাহলে শ্রাবন্তীর ‘শিব’? জল্পনার সূত্রপাত ওই পোস্ট থেকেই। শ্রাবন্তীর শেয়ার করা ছবি দেখে অনেকের অনুমান, জীতুর আদলে শিব ঠাকুর! তাহলে কি ‘বাবুসোনা’ সহ-অভিনেতার মধ্যেই ‘শিব-সত্য’ খুঁজে পেলেন শ্রাবন্তী চ্যাটার্জি? সে প্রশ্নের উত্তর যদিও অধরা। প্রসঙ্গত, নবনীতা দাসের সঙ্গে জীতু কমলের বিবাহ বিচ্ছেদের সময়ে শ্রাবন্তীর নাম জড়িয়ে গুঞ্জন রটে। এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে যে, শ্রাবন্তীর সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি জীতু-নবনীতার সংসারে ভাঙন ধরে! ‘বাবুসোনা’ সিনেমার প্রচারে একাধিকবার ক্যামেরার সামনে ‘লাজুক’ভাবে ধরা দিতে দেখা গেছে জীতু-শ্রাবন্তীকে। আর বুধবার শিবরাত্রির শুভেচ্ছা জানাতে গিয়ে অভিনেত্রী যে ছবি শেয়ার করলেন, সেখানে ‘নতুন সমীকরণ’-এর গন্ধ পাচ্ছে নেটপাড়া। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুড়িগ্রামে জমি নিয়ে ভাই-বোনদের বিরোধ: ধান কাটতে বাধা, থানায় অভিযোগ
কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস ও দিনব্যাপী লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত
জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সেমিনার অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
