|
‘যোধা আকবর’-এর বিশেষ প্রদর্শনী
নতুন সময় ডেস্ক
|
![]() ‘যোধা আকবর’-এর বিশেষ প্রদর্শনী মুগল সম্রাট আকবরের সঙ্গে রাজপুত রাজকন্যা যোধা বাইয়ের মিলনের মহাকাব্যিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘যোধা আকবর’ সিনেমাটি। হৃতিক রোশন ও ঐশ্বরিয়া রাইয়ের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে এটি আরও জীবন্ত হয়ে উঠেছে। গোয়ারিকরের গল্প বলার ঢঙের সঙ্গে তাদের অন-স্ক্রিন রসায়ন ‘যোধা আকবর’-কে একটি অবিস্মরণীয় সিনেম্যাটিক অবস্থানে নিয়ে গেছে। হৃতিক রোশন ও ঐশ্বরিয়া রাই অভিনীত সিনেমাটি এ বছর মুক্তির ১৭ বছর পূর্ণ করেছে। সেই উপলক্ষে চলতি বছরের মার্চ মাসে লস অ্যাঞ্জেলেসে অস্কার কর্তৃপক্ষ সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে চলেছে। তারিখ চূড়ান্ত না হলেও অনুমান করা হচ্ছে, ৩ মার্চ একই শহরে অনুষ্ঠিতব্য ৯৭তম অস্কার আসরের আগে-পরেই হবে এই বিশেষ প্রদর্শনীটি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
