ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাসপাতালে শাকিরা, স্থগিত পেরুর কনসার্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 February, 2025, 11:54 AM

হাসপাতালে শাকিরা, স্থগিত পেরুর কনসার্ট

হাসপাতালে শাকিরা, স্থগিত পেরুর কনসার্ট

পাকস্থলির জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলম্বিয়ান পপস্টার শাকিরা। শারীরিক অসুস্থতার কারণে পেরুর নির্ধারিত কনসার্ট স্থগিত করতে বাধ্য হন তিনি।  

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তীব্র পেটব্যথা নিয়ে পেরুর একটি হাসপাতালে ভর্তি হন ৪৮ বছর বয়সী শাকিরা। অসুস্থতার কারণে রোববার (১৬ ফেব্রুয়ারি) এবং সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য কনসার্ট স্থগিত করা হয়েছে।  

নিজের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ জানান শাকিরা। রোববার সকালে এক পোস্টে তিনি লেখেন— 'দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত রাতে হঠাৎ পেটব্যথার কারণে আমাকে জরুরি বিভাগে যেতে হয়েছিল। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছি।'  
 
শাকিরা আরও জানান, বর্তমানে তিনি পারফর্ম করার মতো অবস্থায় নেই। চিকিৎসকরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে দ্রুত সুস্থ হয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) হাসপাতাল ছাড়ার আশা প্রকাশ করেছেন তিনি।  

কনসার্ট আয়োজক ও ভক্তদের আশ্বস্ত করে শাকিরা জানিয়েছেন, তিনি দ্রুতই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করবেন।  

পেরুর ভক্তদের উদ্দেশে তিনি লেখেন— 'তোমাদের সবাইকে ভালোবাসি। বিষয়টি বুঝতে পারার জন্য ধন্যবাদ।'  

পাকস্থলির জটিলতার কারণে শাকিরার পেরু সফর আপাতত স্থগিত হলেও, দ্রুত সুস্থ হয়ে তিনি মঞ্চে ফিরতে চান। ভক্তরা এখন তার সুস্থতার অপেক্ষায় আছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status