ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
কেন বাধার মুখে বন্ধ হচ্ছে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান ?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 February, 2025, 11:52 AM

কেন বাধার মুখে বন্ধ হচ্ছে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান ?

কেন বাধার মুখে বন্ধ হচ্ছে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান ?

এভাবে একের পর এক অনুষ্ঠান বন্ধ হওয়ায় উদ্বিগ্ন নাগরিকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে উৎসব বন্ধের খবর শেয়ার করে সরকারের সমালোচনা করছেন। রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরীন বলেন, "এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি ধারাবাহিক ঘটনা।" বর্ষবরণ বা লালন উৎসবের মতো ঐতিহ্যগুলো আমাদের সংস্কৃতির অংশ জানিয়ে তিনি বলেন, "এগুলো কেবল গান-বাজনা নয়, আমাদের পরিচয় এর সঙ্গে জড়িত।" তিনি আরও বলেন, "যা ঘটছে তা কোনো অরাজনৈতিক বা অপ্রয়োজনীয় ঘটনা নয়। একটি নির্দিষ্ট ধর্মান্ধ গোষ্ঠী এটি করছে। তবে, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ বা বক্তব্য নেই।" জোবাইদা নাসরীন মনে করেন, "রাষ্ট্রীয় বক্তব্য না থাকা নিজেই একটি রাজনৈতিক অবস্থান। সরকার যে বিষয়গুলো নিয়ে কথা বলছে বা বলছে না, এবং কার বিরুদ্ধে কথা বলছে, এই বিষয়গুলো সরকারের আদর্শিক রাজনীতির প্রতিফলন।" তিনি সরকারের পৃষ্ঠপোষকতা, সংশ্লিষ্টতা এবং আস্কারা স্পষ্টভাবে উল্লেখ করে বলেন, "যে ধরনের হুমকি এবং অনুষ্ঠান বন্ধের ঘটনা ঘটছে, তা অন্তত তিন মাস ধরে চলছে।" তার মতে, এই ধরনের অনুষ্ঠান বন্ধ করা বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের ওপর আঘাত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status