|
শ্রীবরদী খড়িয়া কাজিরচর ইউনিয়নে তরুণ ভোটারদের মাঝে বিএনপির খাবার বিতরণ
রাকিবুল হাসান খোকন,শেরপুর
|
![]() শ্রীবরদী খড়িয়া কাজিরচর ইউনিয়নে তরুণ ভোটারদের মাঝে বিএনপির খাবার বিতরণ ভোটার হালনাগাদ কার্যক্রম বাস্তবায়ন কর্মসূচির আওতায়, ১৬ ফেব্রুয়ারি (রবিবার ) লংগর পাড়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ছবি তোলার কার্যক্রম। সকাল থেকেই ভিড় জমে উঠে তরুণ ভোটারদের। তরুণদের পাশাপাশি ছুটে আসেন নারীরাও। ফলে অন্যরকম এক উৎসবের আমেজ বিরাজ করে বিদ্যালয় মাঠ জুড়ে। আর তাদের মাঝে রবিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের নির্দেশে, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান আঙ্গুল নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তরুণ ভোটারদের মধ্যে ডেনিছ ও প্রাণআপ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, নব নির্বাচিত বিআরডিবি ভাইস চেয়ারম্যান মোঃ জুলফিকার আলী ভূট্টো, যুগ্ন সাধারণ সম্পাদক নূরুল হক, ইউনিয়ন কৃষক দলের আহবায়ক নুর আমিন,ও সদস্য সচিব জহুরুল হক, ইউনিয়ন যুবদলের আহবায়ক মির্জা শ্যামল ওয়ার্ড় বিএনপির সভাপতি মোঃ দিলাল হুজুর,আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব মোঃ কামরুজ্জামান, যুগ্ন আহবায়ক নুর-ইসলাম ( এম পি) যুগ্ন- আহবায়ক আমির হামজা, সদস্য মোঃ আঙ্গুর মিয়া, ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
