|
গুলশান ক্লাব কিনেছেন তামিম, নেপথ্যে কী?
নতুন সময় ডেস্ক
|
![]() গুলশান ক্লাব কিনেছেন তামিম, নেপথ্যে কী? জানা গেছে, ঢাকা লিগের গুলশান ক্লাব কিনে নিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার বিপিএল দল ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমানের সঙ্গে যৌথ বিনিয়োগে এই ক্লাব কিনেছেন তিনি। গুলশান ক্রিকেট ক্লাব ছিল বেক্সিমকো গ্রুপের। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বেক্সিমকোর পক্ষে স্পোর্টস ক্লাব পরিচালনা করা সম্ভব হতো না। এ কারণে ক্লাবটি বিক্রি করার উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে। ক্লাবের সভাপতি করা হয়েছে মিজানুর রহমানকে। তামিম থাকবেন সহ-সভাপতি পদে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরই সেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সভাপতি মিজানুর রহমান ক্লাব কেনার বিষয়টি নিশ্চিত করেছেন। বিসিবির নির্বাচনকে সামনে রেখে ক্রিকেট সংগঠকদের অনেকেই ক্লাব কেনার চেষ্টা করছেন। খেলোয়াড়রাও পিছিয়ে নেই। তামিম যেমন গুলশান ক্লাবে বিনিয়োগ করলেন, তেমনি নির্বাচনকে সামনে রেখে আরও অনেক ক্রিকেটারই নিজেদের সংগঠক পরিচয় তৈরি করতে বিভিন্ন ক্লাবে বিনিয়োগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ক্লাবের সংগঠক হিসেবে অবশ্য তামিমের বেশ আগেই আবির্ভাব হয়েছে সাকিব আল হাসানের। মোহামেডান ক্লাবের সদস্য তিনি। এদিকে দীর্ঘ এক যুগ পর আবাহনী ছেড়ে তামিমের গুলশান ক্রিকেট ক্লাবে যোগ দিয়েছেন বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
