ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশে স্কুল অব লিডারশীপ ইউএসএ'র আনুষ্ঠানিক যাত্রা শুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 January, 2025, 6:11 PM

বাংলাদেশে স্কুল অব লিডারশীপ ইউএসএ'র আনুষ্ঠানিক যাত্রা শুরু

বাংলাদেশে স্কুল অব লিডারশীপ ইউএসএ'র আনুষ্ঠানিক যাত্রা শুরু

স্কুল অব লিডারশিপ (SOLE), USA, বাংলাদেশ কান্ট্রি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে স্কুল অব লিডারশিপ (SOLE), USA এর সাথে বাংলাদেশের একটি নতুন যাত্রা শুরু হলো।

সম্প্রতি মহাখালী রাওয়া ক্লাবে মেজর রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে, মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি এর ভাইস চেয়ারম্যান, SOLE বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ড. জামিল আহমেদ এর উপস্থাপনায় বক্তব্য রাখেন দেশ বরেণ্য সাংবাদিক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ, ইয়ুথ ফোরাম, বাঙালির পাঠশালা ও স্কুল অব লিডারশীপ এর প্রতিনিধিবৃন্দ।

স্কুল অব লিডারশীপ (SOLE) USA এর প্রেসিডেন্ট জনাব গোলাম রাব্বানী (নয়ন বাঙালী), যার আন্তরিকতায় বাংলাদেশে SOLE এর যাত্রা শুরু হলো। ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এ বৈঠকে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। School Of Leadership – SOLE, USA জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশে সকল আসনে গুনগত নেতৃত্ব বাছাইয়ের লক্ষ্যে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status