|
নায়িকার অনুরোধে বরফের ওপর জায়েদ খানের ডিগবাজি
নতুন সময় ডেস্ক
|
![]() নায়িকার অনুরোধে বরফের ওপর জায়েদ খানের ডিগবাজি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, দুই নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের ওপর ডিগবাজি দিয়েছেন জায়েদ খান। ভিডিওতে জায়েদ খানকে বলতে শোনা যায়, ‘এটা প্রথমবার আমি বরফের মধ্যে ডিগবাজি দিচ্ছি।’ ক্যাপশনে ডিগবাজির কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের ওপর ডিগবাজি দিতে হলো, শেষমেষ নায়িকা দুইজনও ডিগবাজি দিয়ে ফেললো।’ ডিগবাজি দেওয়ার ভিডিওতে তার সঙ্গে দেখা গেছে ছোট পর্দার অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও উপস্থাপিকা নীল হুরেজাহানকে। তারা দুজনও জায়েদ খানে সঙ্গে ডিগবাজি দিয়েছেন। ভিডিওতে বোঝা গেছে মজার ছলেই তারা এমনটা করেছেন। উল্লেখ্য, জায়েদ খান ২০০৬ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্নান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
