ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা (সদর) ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে কলেজ মোড় ইমরান চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়।
শনিবার ৪ঠা ডিসেম্বর বিকেল ৩ ঘটিকায় জনসভায় সভাপতিত্ব করেন নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো: ছেনু মিয়া ডিপটি, উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক প্রিয়তোষ আশ্চর্য, মো:শরিফ ও মো: সোহাগের এর সঞ্চালনা জনসভায়
প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সহ সভাপতি এ কে এম খালেদ, মোঃ শাহনেওয়াজ চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া রেনু, মোহাম্মদ কাদির মিয়া, মো:আয়ুব খান, মো: নুরুল হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল চকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম , সাংগঠনিক সম্পাদক বসির উদ্দীন চৌধুরী উপজেলা বিএনপি'র প্রচার ও প্রকাশনা সম্পাদক আজগর আলী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো জামাল মিয়া, ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, তাঁতীদলের আহবায়ক আব্বাস মিয়া।
আরো উপস্থিত ছিলেন কুন্ডা ইউনিয়ন বিএনপি'র সভাপতি নজরুল ইসলাম, বুড়িশ্বর ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মো ফজলুল হক সহ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি এমএ হান্নান তার বক্তব্যে বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা যেকোনো সংগ্রাম করতে প্রস্তুুত, রাজপথ কারো সাথে বেইমানি করে না যারা দুর্দিনে বিএনপির সাথে ছিলেন অবশ্যই তাদের দলে মূল্যায়ন করা হবে।