টিকটকের কারণেই কি চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ঝাং?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 October, 2024, 1:16 PM
টিকটকের কারণেই কি চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ঝাং?
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যাপক জনপ্রিয় ব্যবহারকারীদের মাঝে। প্রায়ই শোনা যায় অনেকে টিকটিকের কল্যাণে প্রচুর অর্থ আয় করছেন। তবে এবার শোনা গেল টিকটকের কারণেই চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন এক চীনা নাগরিক ঝাং ইমিং। তিনি মূলত টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায় সম্প্রতি হুরুন রিসার্চ ইন্সটিটিউট ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ সম্পদ নিয়ে প্রথম স্থানে আছেন ঝ্যাং। গত ২৬ বছর ধরে এই তালিকা প্রকাশ পাচ্ছে। এ তালিকায় ১৮তম ধনী ব্যক্তি ঝাং।
যুক্তরাষ্ট্রে টিকটক আইনি সমস্যায় পড়লেও বিশ্বব্যাপী ২০২৩ সালে বাইটড্যান্সের রাজস্ব ৩০ শতাংশ বেড়ে ১১০ বিলিয়ন ডলার হয়েছে। এ বিষয়টি ঝাংয়ের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। জানা যায়, ২০১২ সালে বাইটড্যান্স প্রতিষ্ঠা করেন ঝাং ইমিং। এরপর ২০১৬ সালে বাইটড্যান্স থেকেই তৈরি করা হয় শর্ট-ফর্ম ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম টিকটক। প্রতিষ্ঠার পর দ্রুতই জনপ্রিয়তা পায় মাধ্যমটি। এরপর বিভিন্ন সময় ‘রিলস’ এর মতো আকর্ষণীয় বিভিন্ন ফিচার টিকটককে আরও জনপ্রিয় করে তোলে।
অন্যদিকে বাইটড্যান্স প্রতিষ্ঠাতা হলেও ঝাং ইমিং ২০২১ সালের নভেম্বরে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর পদ ছেড়ে দেন তিনি। তবে এই পদ ছাড়লেও, এখনো প্রতিষ্ঠানের ৫০ শতাংশেরও বেশি মালিকানা তার দখলেই রয়েছে। আর এ কারণে বলা যায় তার ধনী হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ টিকটিকের আয়।