নোয়াখালীতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা হারে তালিকাভুক্ত ৩০কেজির চাল বিতরণ কার্যক্রমের এই উদ্বোধন করা হয়। বুধবার সকালে নরোত্তমপুর ইউনিয়নের মমিন মার্কেটে তিনশত জন কার্ড ধারীর মাঝে উপজেলা সহকারী খাদ্য কর্মকর্তা নাজমা বেগম, উপ সহকারী কৃষি অফিসার মো আবুল হোসেন, রফিক উল্লাহ পাটোয়ারী ও ডিলার জসিম উদ্দিন উপস্থিত থেকে খাদ্য বান্ধব এই চাল বিতরণ কর্মসূচি উদ্ভোধন করেন।
এছাড়া প্রত্যেক কার্ডধারীকে স্বশরীরে উপস্থিত থেকে কার্ড প্রতি ৩০ কেজি চাউল সহ আমেরিকান প্রবাসি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোসলেহ উদ্দিন তার নিজস্ব আর্থিক সহযোগিতায় তাদের বাড়িতে পৌছনোর ভাড়া দিয়ে সহযোগিতা করেছেন এবং সামনেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
উদ্বোধনকালে তারা বলেন, সরকারের খাদ্য বান্ধব প্রকল্প গুলো আপামর জন সাধারনের মাঝে সুন্দর ও সুষ্ঠু ভাবে বন্টন সহ সবার মধ্যে পৌছাই দেওয়াই হচ্ছে আমাদের মুল লক্ষ্য ও উদ্দেশ্য। এখানে কোন ধরনের অনিময় ও দূর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। তাই স্বচ্ছতার সাথে চাল বিতরণ করার জন্য খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার জসিম উদ্দিন ও তদারকি কর্মকর্তাসহ সকলকে চাল বিতরনের নিরাপত্তা নিশ্চিত করা সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আনোয়ার হোসেন পলাশ, শিপন হোসেন, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তি সহ আরো অনেকে।