ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ভোরবেলায় মাস্ক পরে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের ১০ জনের স্লোগান!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 October, 2024, 9:58 PM

ভোরবেলায় মাস্ক পরে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের ১০ জনের স্লোগান!

ভোরবেলায় মাস্ক পরে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের ১০ জনের স্লোগান!

দীর্ঘ আড়াইমাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজিব ও হাসিনার নামে স্লোগান দিয়ে সংক্ষিপ্ত মিছিল করেছে ১০ জন। ভোরবেলার ওই মিছিলে তারা সবাই মুখে মাস্ক পরে ছিলেন।

ফলে তারা ‘ছাত্রলীগ’ না ‘ভাড়াটে’ লোক তা নিশ্চিত হওয়া যায়নি।  

বুধবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মিছিলের ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি খুব ভোরে ধারণ করা হয়েছে। তবে কবে সেই মিছিল হয়েছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

মিছিলে ‘জনযুদ্ধের দেশটা শেষ, কোথায় আমার বাংলাদেশ’ ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘লাল সবুজের পতাকায়, মুজিব তোমায় দেখা যায়’সহ কয়েকটি স্লোগান দিয়ে দ্রুত মধুর ক্যান্টিন ত্যাগ করতে দেখা যায় ওই ব্যক্তিদের। তাদের কারও পরিচয় জানা যায়নি।

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার পর এ বছরের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে ছাত্রলীগ নেতাদের বের করে দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাদের রুম ভাঙচুর করে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের অবাঞ্চিত ঘোষণা করে।

১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর কোনো কর্মসূচি পালন করতে পারেনি ছাত্রলীগ। ৫ আগস্টের পর এই নেতাদের কেউ আর ক্যাম্পাসে আসতে পারেননি। তাদেরকে হল ও বিভাগ থেকে বয়কট করেন শিক্ষার্থীরা।

১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত সোমবার ছাত্রলীগের হলপর্যায়ের নেতাকর্মীসহ ৩৯১ জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এসবের মধ্যেই তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্লোগান দিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status