ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
বিয়ে নিয়ে তরুণদের যে উপদেশ দিলেন শফিক রেহমান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 21 August, 2024, 9:19 PM

বিয়ে নিয়ে তরুণদের যে উপদেশ দিলেন শফিক রেহমান

বিয়ে নিয়ে তরুণদের যে উপদেশ দিলেন শফিক রেহমান

অনেক বিবেচনা করার পর তরুণদের বিয়ের পরামর্শ দিয়েছেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস আয়োজিত এক আলোচনা সভায় এই পরামর্শ দেন তিনি।
 
শফিক রেহমান বলেন, ‘তরুণদের প্রতি আমার উপদেশ, বিয়ে করলে অনেক বিবেচনা করতে হবে। গুণ আছে কি না তোমার মতো, গান শোনে কি না, বই পড়ে কি না- এসব খুঁজতে হবে। আমি চাই সবার মধ্যে ভালোবাসার উদ্রেক হোক।’
 
‘তরুণদের মন্ত্রণালয়ের উপদেষ্টা হতে হবে কেন? এরা মন্ত্রী হবে। কারণ, তরুণ বয়সে বাড়ি গাড়ি টাকা পয়সা করার লোভ কম থাকে,’ যোগ করেন সিনিয়র এই সাংবাদিক।
 
 
বিদেশে অবস্থানরতরা আন্দোলনে অনেক সুফল বয়ে এনেছে উল্লেখ করে শফিক রেহমান বলেন, ‘দুদেশে থেকেই আন্দোলনের বিষয়গুলো দেখতে পারার সৌভাগ্য আমার হয়েছে।’
 
দেশ পুনর্গঠনে সময় ব্যয় করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘সবাই আওয়ামী লীগের ফাঁসি চাইলে তো দেশ থাকবে না। এজন্য ক্ষমার চিন্তা করতে হবে। দেশের সবাই জানে কে দোষ করেছে। তাই সময় নষ্ট করার দরকার নেই।’ 
 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রসঙ্গে সিনিয়র এই সাংবাদিক বলেন, ‘আমি হলে সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নিতাম না। তার কাছ থেকে নেয়া মানে কি হলো! শহীদ মিনারে একটা শহীদ বাবা-মায়ের কাছ থেকে শপথ নিলে ভালো হতো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status