ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 21 August, 2024, 9:11 PM

ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল

ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট ও আদেশের পর নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।


বুধবার (২১ আগস্ট) ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়ে।
 
এতে বলা হয়, উচ্চ আদালতের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে দি রিপ্রেজেন্টেশন অব দি পিপলস অর্ডার ১৯৭২ এর বিধান অনুযায়ী আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। আজ নির্বাচন কমিশনের এক পূর্ণাঙ্গ বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, কমিশনে দলটির নিবন্ধন নম্বর- ০৫০ ও প্রতীক ‘ঈগল’। এরআগে, ১৯ আগস্ট রাজনৈতিক দল হিসেবে আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ২০২৩ সালের ৩১ আগস্ট রাজনৈতিক দল হিসেবে আমার বাংলাদেশ পার্টিকে নিবন্ধন দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status