|
অবশেষে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন
নতুন সময় প্রতিবেদক
|
![]() অবশেষে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন আজ বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ে পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকে বিসিবি। সচিবালয়ে অবস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমের এই বৈঠকে অনলাইনে যোগ দেন পাপন। সূত্র বলছে, বিসিবি সভাপতির পদত্যাগ ইস্যুতেই এই বৈঠক ডাকা হয়। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন বিগত সরকারে ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা নাজমুল হাসান পাপন। কারো কারো মতে তিনি দেশের বাইরে। এরমধ্যে স্থবিরতা নেমে আসে দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও তা সরিয়ে নিয়েছে আইসিসি। ২০০৯ সাল থেকে কিশোরগঞ্জ-৬ আসনের এমপি ছিলেন নাজমুল হাসান পাপন। এর আগে সরকার মনোনীত সভাপতি হিসেবে ২০১২ সালে প্রথমবার বিসিবির দায়িত্ব নেন। সেই থেকে টানা তিন মেয়াদে বিসিবির নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
