ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর, গাড়িতে আগুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 3 August, 2024, 8:16 PM

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর, গাড়িতে আগুন

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর, গাড়িতে আগুন

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার বাড়িতে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নগরীর চশমা হিলের বাসায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় নগরের দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির দোতলার জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে হামলাকারীরা গেট ভেঙে ঢুকে নিচে রাখা দুটি গাড়িও ভাঙচুর করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলার ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status