ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
ক্যাম্পাসের প্রধান ফটকের তালা ভেঙ্গে শাহবাগে জবি শিক্ষার্থীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 11 July, 2024, 7:11 PM

ক্যাম্পাসের প্রধান ফটকের তালা ভেঙ্গে শাহবাগে জবি শিক্ষার্থীরা

ক্যাম্পাসের প্রধান ফটকের তালা ভেঙ্গে শাহবাগে জবি শিক্ষার্থীরা

কোটা সংস্কারের এক দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকের তালা ভেঙ্গে এবং শাখারিবাজারে ও শিক্ষাভবনে পুলিশের বাধা উপেক্ষা করে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত হয়েছে।


বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা পরে শাখারিবাজার, তাঁতিবাজার, জিরো পয়েন্ট (গুলিস্তান) হয়ে শাহাবাগে অবস্থা নেয়। 

এই সময় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বাধা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা  প্রক্টরিয়াল বডির সদস্যদের তালা ভেঙে বিক্ষোভ মিছিলটি বের করেন। এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের পুরান ঢাকার শাঁখারী বাজার ওরাই সাহেব বাজার মোড়ে পুলিশ ব্যারিকেট দেয়। তবে শিক্ষার্থীদের ব্যারিকেড এবং বাধা দিয়ে ধরে রাখতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরীর সামনে একত্রিত হতে থাকেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status