ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ফেল করে মানসিক চাপ ফেসবুকে ক্ষমা চেয়ে তরুণের আত্মহত্যা!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 11 July, 2024, 4:18 PM

ফেল করে মানসিক চাপ ফেসবুকে ক্ষমা চেয়ে তরুণের আত্মহত্যা!

ফেল করে মানসিক চাপ ফেসবুকে ক্ষমা চেয়ে তরুণের আত্মহত্যা!

কুমিল্লায় ফেসবুকে সবার কাছে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মাসুদ নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে কুমিল্লা নগরীর নিমতলী এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

মৃত মোস্তাফিজুর রহমান মাহমুদ (১৬) কুমিল্লা নগরীর নিমতলী এলাকার রাজীব আহাম্মদ রাজু মিয়ার ছেলে। সে ২০২৩ সালে কুমিল্লা ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে গণিত বিষয়ে ফেল করেছে।


পরিবার সূত্রে জানা যায়, মাসুদ বৃহস্পতিবার ভোরে উঠে ফজরের নামাজ আদায় করে পুনরায় ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যায়। পরে সকাল ১০ টায় তার মা ঘুম থেকে ওঠার জন্য দরজায় শব্দ করলে কোনো সাড়া না পাওয়ায় পরিবারে অন্য সদস্যদের জানায়। তারপর ঘরের দরজা ভেঙে দেখতে পায় মাসুদের ঝুলন্ত মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারপর মাসুদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাসুদের মা সুমা আক্তার সময় সংবাদকে বলেন, ‘মাসুদ ২০২৩ সালে কুমিল্লা ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে গণিত বিষয়ে ফেল করে। ২০২৪ সালে সে গণিত বিষয়ে আবার পরীক্ষা দেয়ার কথা ছিল। গতকাল মাসুদের বাবাকে স্কুলের গণিতের সহকারী শিক্ষক বন্ধনা রানী মজুমদার ফোন করে বলে মাসুদের নাম খাতা থেকে কেটে দেয়া হয়েছে। মাসুদকে আর স্কুলে যাওয়া লাগবে না। পরে এ বিষয়ে মাসুদের বাবা মাসুদকে বকাবকি করলে মাসুদ জানায় ওই শিক্ষিকা মাসুদকে প্রতিনিয়ত অন্যান্য সহপাঠীদের সামনে বকাবকি করতো। তার সঙ্গে খারাপ ব্যবহার করতো। এ ক্ষোভে মানসিক চাপ সহ্য করতে না পেরে আমার ছেলে আত্মহত্যা করেছে।’

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ফিরোজ হোসেন সময় সংবাদকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status