ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
শেরপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মেহেদী হাসান শামীম
প্রকাশ: Monday, 1 July, 2024, 7:39 PM

শেরপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরের শ্রীবরদীতে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করার আনন্দে এই কর্মসূচি হাতে নেওয়া হয়।

এ উপলক্ষ্যে রবিবার দুপুরের দিকে উপজেলার সাদেক আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন এর চেয়ারম্যান সমাজ সংস্কারক মানবাধিকার নেত্রী রাজিয়া সামাদ ডালিয়া। রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আল আমি রাজু বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন।

রক্তসৈনিক শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানজিমুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তসৈনিক ঢাকা শাখার সভাপতি এবিএম মায়নুল হাসান রাসেল, শেরপুর শাখার উপদেষ্টা তাহমিনা জলী, সভাপতি মেহেদী হাসান শামীম, শ্রীবরদী শাখার সিনিয়র সহসভাপতি শামীম মিয়াসহ অন্যান্যদের মধ্যে কুড়িকাহনীয়া ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেন, পৌর শাখার সাধারণ সম্পাদক রকিব আহমেদ অন্তর, সদস্য আবু রায়হান, মোহাইমিন হাসান সাবিত, মোস্তাফিজুর রহমান, রাশেদ মিয়া, পাপ্পুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমি রাজু জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি আরো জানান, শেরপুরের কৃতি সন্তান রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক জেনারেল ওয়াকার-উজ-জামান সেনা প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করার আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে রবিবার ৫ শতাধিক গাছের চারা বিতরণের পাশাপাশি সাদেক আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রাঙ্গনে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status