ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
রাজারহাটে পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 1 July, 2024, 7:19 PM

রাজারহাটে পানিবন্দি  পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

রাজারহাটে পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চলে নৌকাযোগে বিদ্যানন্দ ও ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নে পানিবন্দি ২৫০ পরিবারের মাঝে আড়াই শতাধিক শুকনো খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে তিস্তা নদীতে পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম,রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ এর এমপি প্রতিনিধি সহকারী অধ্যাপক এরশাদুননবী নবীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান,উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আরিফুল ইসলাম লাভলু, ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদের  সদস্য মামুনুর রশীদ,মিনহাজুল ইসলাম,বিদ্যানন্দ ইউপি সদস্য শেফারুল ইসলাম প্রমুখ।

পরে এক সাংবাদিকের প্রশ্নে রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদে তিন মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে।শীঘ্রই তা বিতরণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status