ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
হু হু করে ঢুকছে ঢলের পানি, সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 30 June, 2024, 8:16 PM

হু হু করে ঢুকছে ঢলের পানি, সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা

হু হু করে ঢুকছে ঢলের পানি, সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা

বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফের বাড়ছে সুনামগঞ্জের নদ-নদীর পানি। মেঘালয় সীমান্তের চাড়াগাও এলাকা দিয়ে হু হু করে ঢলের পানি ডুকছে তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চলে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, গেল ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি ২১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৮৭ মিলিমিটার। আর সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, পাহাড়ি ঢলে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক পানিতে ডুবে তাহিরপুরের সঙ্গে সুনামগঞ্জের সরাসরি যান চলাচল বিচ্ছিন্ন রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানিতে বাড়ছে নদী ও হাওরের পানি। আগামী ৭২ ঘণ্টাও এ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে আরও বাড়তে পারি নদীর পানি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status