ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
দুষ্টু কোকিল বয় এর পরিচয় কী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 30 June, 2024, 8:12 PM

দুষ্টু কোকিল বয় এর পরিচয় কী?

দুষ্টু কোকিল বয় এর পরিচয় কী?

শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ‘তুফান’ সিনেমার ভাইরাল গান ‘দুষ্টু কোকিল’। এই গানে মাত্র কয়েক সেকেন্ডের জন্য উপস্থিত ছিলেন ‘দুষ্টু কোকিল বয়’। ভাইরাল ছেলেটি কে, জানেন?


নেটদুনিয়ায় ‘দুষ্টু কোকিল’ প্রকাশ পাওয়ার পরপরই গানের ভিডিওতে শাকিব ও মিমির সঙ্গে নজর কাড়ে একটি ছেলে। গানের  ‘নদীর বুকে চর, আমি কি তোর পর? আকাশ ভরা চান্দের আলোয় বাঁধবো সুখের ঘর’-এমন কথার কিছু অংশে মাত্র কয়েক সেকেন্ডের জন্য ঠোঁট মিলিয়েছেন ওই তরুণ।
 
তারপরেই সিনেমার হিরো শাকিব তাকে গুলি করে মেরে ফেলেন। এরপর থেকেই ‘লাস্ট পার্স্টি’ কিংবা ‘দুষ্টু কোকিল বয়’ হিসেবে দর্শকমহলে পরিচিতি পেয়েছেন। অল্প সময়ের এ ভিডিও দিয়েই দর্শকের নজরে পড়েছে সেই তরুণ।
 
‘লাস্ট পার্স্টি’ কিংবা ‘দুষ্টু কোকিল বয়’ খ্যাত সেই তরুণ ওপার বাংলার অভিনেতা মানব সচদেব। এ সিনেমায় অংশ নেয়া প্রসঙ্গে মানব বলেন, হঠাৎ করেই ফোনটা আসে। আমাকে বলা হলো, মানব তুমি কোথায়? এখন আসতে পারবে?
 
‘ব্যাস, চলে এসে স্যুট করলাম। এখন নেটদুনিয়ায় সেটাই ভাইরাল। আমার কাছে বিষয়টা সারপ্রাইজের মতোই লাগছে।’

 
উল্লেখ্য, ভারতীয় বাংলা ও হিন্দি সিনেমায় নিয়মিত অভিনয় করেন মানব। টিভি পর্দায় বাংলা ও হিন্দি সিরিয়ালেও তাকে দেখা যায়। মানবের কিছু কাজের মধ্যে নাটক ‘সাহেবের চিঠি’, ‘রিস্তো কা মানজা’এবং সিনেমা ‘শাহজান রিজেন্সি’ উল্লেখযোগ্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status