ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩
রংপুরে ভিটামিন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 1 June, 2024, 6:30 PM
সর্বশেষ আপডেট: Saturday, 1 June, 2024, 6:35 PM

রংপুরে ভিটামিন

রংপুরে ভিটামিন

ভিটামিন "এ" এর অভাব জনিত রোগ থেকে নতুন প্রজন্মকে রক্ষায় ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে সারাদেশের মতো রংপুর জেলায় দুই হাজার ১২৯টি কেন্দ্রে চার লাখ ৮৮ হাজার ৩৩৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম হয়েছে। এর মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন ৩৩টি ওয়ার্ডের ২৯৭টি অস্থায়ী কেন্দ্রে  এক লাখ ২৯ হাজার ৮৫০ শিশু এবং জেলার বাকি আট উপজেলায় এক হাজার ৮৩২টি কেন্দ্রের মাধ্যমে তিন লাখ ৫৮ হাজার ৪৮৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং রংপুর  সিভিল সার্জন অফিসের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রংপুরের আট উপজেলায় তিন লাখ ৫৮ হাজার ৪৮৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬-১১ মাস বয়সী চল্লিশ হাজার ৮২৫ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী তিন লাখ ১৭ হাজার ৬৬৩ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব শিশুর মধ্যে এক হাজার ৭১৫ জন প্রতিবন্ধী ব্যক্তিগণ রয়েছেন। আজ শনিবার সকালে রংপুর সিটি কর্পোরেশন স্থায়ী টিকাদান কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। এসময় রংপুর সিটি কর্পোরেশনেরপ্যানেল মেয়র মাহবুবুর রহমান মন্জু এবং কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ ও সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা  উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status