ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩
চাটখিল উপজেলা নির্বাচন বাতিল করে পুণরায় নির্বাচনের দাবি
রুবেল হোসেন, চাটখিল
প্রকাশ: Saturday, 1 June, 2024, 6:29 PM

চাটখিল উপজেলা নির্বাচন বাতিল করে পুণরায় নির্বাচনের দাবি

চাটখিল উপজেলা নির্বাচন বাতিল করে পুণরায় নির্বাচনের দাবি

চাটখিল উপজেলা পরিষদের নির্বাচন বাতিল করে পুণরায় নির্বাচন দাবি করেছেন উপজেলা চেয়ারম্যান পদে আনারস প্রতিকের প্রার্থী জেড.এম আজাদ খান। তিনি শনিবার (০১ জুন) দুপুরে তার পৌর শহরের বাসভবনে নির্বাচনোত্তর তার কর্মী-সমর্থকদের সাথে এক মতবিনিময় সভায় এই দাবি করেন।

এসময় তিনি বলেন, তিনি নির্বাচনের আগেই দাবি জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের একটিভ ফাউন্ডেশনের কর্মকর্তা চাটখিল মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ও খিলপাড়া আবদুল ওহাব ডিগ্রি কলেজের শিক্ষকদের নির্বাচনে ভোট গ্রহনে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার পদে দায়িত্ব না দিতে। কারণ এরা জাহাঙ্গীর কবিরের দোয়াত কলম প্রতিকের সমর্থক এবং তার ব্যক্তিগত প্রতিষ্ঠানের বেতনভুক্ত কর্মচারি। তার সেই দাবি নির্বাচন কমিশন বাস্তবায়ন করেনি।

পরবর্তীতে ভোটের দিন সকালে তার এজেন্ট, সমর্থকদের মাধ্যমে এবং সাংবাদিকদের ভিডিও ফুটেজে দেখতে পান কেন্দ্রে সরাসরি সহকারি প্রিজাইডিং অফিসারগণ নিজেরাই ব্যালেট পেপারে দোয়াত কলম প্রতিকে সিল মেরে বাক্স ভর্তি করছে। এতে তিনি বেলা ১১টায় ভোট বর্জনের ঘোষণা দিয়ে পূনরায় নির্বাচনের দাবি জানিয়েছিলেন।
   
মতবিনিয়ম সভায় তার আনারস প্রতিকের কেন্দ্র কমিটির আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক ও দায়িত্ব পালনকারী এজেন্টগণ ভোটের আগে ও পরে তাদের উপর বলপ্রয়োগ এবং হামলা মামলার হুমকি-ধমকির বিবরণ তুলে ধরেন।

এসময় কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক নেতা আজাদ খান, চাটখিল উপজেলা পরিষদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের ব্যবস্থা গ্রহনে সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের হস্তক্ষেপ কামনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status