|
মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারত ম্যাচ
নতুন সময় ডেস্ক
|
![]() মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারত ম্যাচ বৈরি আবহাওয়ায় অবকাঠামো অবনতির কারণে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। এদিকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে তিন ম্যাচের সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা। সিরিজ হারের লজ্জায় স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসে চিড় ধরে বাংলাদেশের। প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতে আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া ছিল টাইগাররা। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে মাঠেই নামার সুযোগ পায়নি তারা। যুক্তরাষ্ট্রের কাছে দলের লজ্জাজনক হারেও উদ্বিগ্ন নন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার (সাকিব) মতে, আসন্ন বিশ্বকাপে ভালো করার সুযোগ আছে বাংলাদেশের। টুর্নামেন্টের দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ঘরের কন্ডিশনের মতই সুবিধা পাবে টাইগাররা। এদিকে প্রায় দুই মাসের আইপিএল শেষে বিশ্বকাপের মঞ্চে পা দিয়েছে ভারত। একমাত্র প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে রোহিত শর্মার দল। এদিন দলের সেরা তারকা বিরাট কোহলিকে ছাড়াই নিজেদের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে পারে ভারত। টুর্নামেন্টের আগে সতেজ থাকতে প্রস্তুতি ম্যাচে কোহলির খেলার সম্ভাবনা নেই। অন্যদিকে প্রস্তুতি ম্যাচ হলেও টিভিতে দেখা যাবে এশিয়ার দুই প্রতিবেশীর এই লড়াই। আইসিসির ইভেন্ট সম্প্রচার স্বত্ব পাওয়ায় স্টার স্পোর্টসে ম্যাচটি দেখা যাবে। এ ছাড়া বাংলাদেশের নাগরিক টিভিও ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। অনলাইনে আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টারেও বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটি দেখা যাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো
ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না, দুর্নীতিবাজ তহসিলদারদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে?’
মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান
সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত
