ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
যে ফ্ল্যাটে মারা গেলেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম, সেটি কার?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 May, 2024, 2:24 PM

যে ফ্ল্যাটে মারা গেলেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম, সেটি কার?

যে ফ্ল্যাটে মারা গেলেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম, সেটি কার?

ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার গত ১১ মে ভারতে যান চিকিৎসার জন্য। এর দুদিন পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

বুধবার কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাট থেকে তার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে হত্যার পর শরীরের বিভিন্ন অংশ কাটা হয়েছে, যার একটি অংশ নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন থেকে উদ্ধার হয়েছে। বাকি অংশ এখনো উদ্ধার হয়নি বলে কলকাতার একাধিক গণমাধ্যমকর্মী জানিয়েছেন।

জানা গেছে, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের লাশের একাংশ যে ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে সেখানে তিনি ১৩ মে যান। নিউটাউনের ওই বাড়িতেই তাকে খুন করা হয়েছে। এরপর তার দেহ কয়েকটি খণ্ড করা হয়। যেগুলো একাধিক ব্রিফকেসে ভরে বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলা হয়েছে।

পুলিশের বরাতে কলকাতা২৪ জানিয়েছে, নিউটাউনে যে বাড়িতে তিনি গিয়েছিলেন সেটা একজন এক্সাইজ অফিসারের। ভাড়া নেওয়া ওই বাড়িতেই খুন করা হয়েছে সংসদ সদস্য আনারকে। খুনের দিন এই বাড়িতে নাকি নারীসহ একাধিক মানুষ ছিলেন। কিন্তু আনোয়ারুল আজীমের রহস্যজনক মৃত্যুর পর সবাই পালিয়ে গেছেন।

আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status