ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ইউরিক অ্যাসিড হঠাৎ বেড়ে গেলে ফলো করুন এই ট্রিকস, নিয়ন্ত্রণে আসবে দ্রুত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 24 April, 2024, 10:41 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 24 April, 2024, 12:46 PM

ইউরিক অ্যাসিড হঠাৎ বেড়ে গেলে ফলো করুন এই ট্রিকস, নিয়ন্ত্রণে আসবে দ্রুত

ইউরিক অ্যাসিড হঠাৎ বেড়ে গেলে ফলো করুন এই ট্রিকস, নিয়ন্ত্রণে আসবে দ্রুত

ইউরিক অ্যাসিড বাড়ছে? মাথায় রাখবেন, বেগুন-ঢ্যাঁড়শের মত রোজের এই ৫ সবজিতেও ইউরিক অ্যাসিড বাড়ে 

লাইফস্টাইল এখন বেশ বদলেছে৷ সময়ের সঙ্গে সঙ্গে আগে যেভাবে মানুষ দিনযাপন করত তাতে সুস্থ -নীরোগ জীবনের মেয়াদ অনেকটা বেশি সময় ধরে বিস্তৃত ছিল৷ কিন্তু এখন আর এরকম কোনও কথা নেই যে  ইউরিক অ্যাসি়ড এই বয়সে হবে, ডায়াবেটিস এই বয়েসে হয় না৷

এখন যে কোনও বয়সে যে কোনও রোগ হচ্ছে, কিন্তু বাঁচতেও তো হবে ফলে বেশ কিছু সহজ টিপস মানলে কোনও কোনও রোগের তীব্রতা নিয়ন্ত্রণে রাখা যায়৷ 

ইউরিক  অ্যাসিড হল একটি প্রাকৃতিক বর্জ্য পদার্থ যা পিউরিনে সমৃদ্ধ খাবার হজমের পর শরীরে নিঃসৃত হয়। পিউরিন - রাসায়নিক যৌগ যা কার্বন এবং নাইট্রোজেন পরমাণু দ্বারা গঠিত এবং শরীরের অভ্যন্তরে ভেঙে যায়।

যখন আমরা পিউরিন-সমৃদ্ধ খাবারের অতিরিক্ত মাত্রায় গ্রহণ করি  তখন শরীর এটি হজম করতে পারে না।এর ফলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা হু হু করে বৃদ্ধি পেতে পারে। i
উচ্চ মাত্রার ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের অবশ্যই খাদ্যাভ্যাস সম্পর্কে অত্যন্ত সতর্ক থাকতে হবে। পিউরিন- সমৃদ্ধ খাবার এড়িয়ে চলার পাশাপাশি, অবশ্যই অত্যধিক চর্বিজাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ এটি আপনার শরীরের ইউরিক অ্যাসিড নিঃসরণ করার ক্ষমতা হ্রাস করতে পারে।

ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে বিভিন্ন ধরনের খাবার খাওয়া বারণ থাকে। সেই তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে ডাল। যদিও শরীরের জন্যে বিভিন্ন ধরনের ডাল খুবই উপকারি। তবে ইউরিক অ্যাসিডের রোগীদের কিছু ডাল খাওয়া একেবারেই উচিত নয়। জানুন কোন ডালগুলি সবচেয়ে খারাপ স্বাস্থ্যের জন্য।

মুগ ডালমুগ ডালের অত্যধিক ব্যবহার শরীরে পিউরিন গঠনের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, যা আসলে ইউরিক অ্যাসিডের বৃদ্ধিতে সহযোগিতা করে৷

মুসুর ডালইউরিক অ্যাসিড বেশি থাকলে কম প্রোটিন খেতে হয়। এদিকে মুসুর ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। অন্যান্য ডালের চেয়ে মুসুর ডালে প্রোটিনের পরিমাণ অনেক বেশি। ফলে এই ডাল খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই সুস্থ থাকতে এই ডাল এড়িয়ে চলাই ভাল।

অড়হর ডালপ্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ হওয়ার কারণে অড়হর ডালের অত্যধিক ব্যবহার সম্ভাব্যভাবে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে তুলতে পারে। অবশ্য অড়হর ডালে কিডনি-প্রতিরক্ষামূলক কিছু বৈশিষ্ট্য থাকতে পারে। 

ছোলার ডালবাঙালি বাড়িতে অনুষ্ঠান হোক আর ছুটির দিন মিষ্টি ছোলার ডাল পাতে থাকলে একদম বাহ, বাহ৷  ইউরিক অ্যাসিডের রোগীদের ছোলার ডাল খাওয়া একেবারেই উচিত না। ছোলার ডালে প্রোটিনের পরিমাণ বেশি। অত্যাধিক পরিমাণে খেলে, শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। 

বিউলির ডালগরমকালে বিউলির ডাল অত্যন্ত প্রিয় খাবার।  কিন্তু বাঙালির এই পছন্দের  ডালেও অনেক বিপদ৷  বাড়িয়ে দিতে পারে ইউরিক অ্যাসিডের সমস্যা। ফলে এই ডালও এড়িয়ে চলাই ভাল৷ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status