ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
কবে হবে জয়ার বিয়ে ?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 23 April, 2024, 5:22 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 24 April, 2024, 2:46 PM

কবে হবে জয়ার বিয়ে ?

কবে হবে জয়ার বিয়ে ?

জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন। ২০১১ সালে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তাঁরা। বিচ্ছেদের পর অভিনয় ক্যারিয়ার যেন নতুন করে শুরু করেন জয়া। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে তাকে কথা বলতে দেখা যায় না বললেই চলে।

সম্প্রতি অভিনয় শিল্পী সংঘের এক আয়োজনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। জানিয়েছেন বিয়ে ও বিচ্ছেদ নিয়ে তার মত।

আবারও বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী জয়া বলেন, ‘বর্তমান জীবন খুবই এনজয় করছি। দেখুন, পরিবার তো শুধু স্বামী-স্ত্রীকেই ঘিরে নয়, অথবা পার্টনার হলেই হয় না, পরিবারে আরও অনেকেই আছে। পরিবারে মা-বাবা আছেন, আমার বাড়িতে যেসব লোক কাজ করেন, তারা আছেন। চারপেয়ে পোষ্য আছে। আমি খুবই এনজয় করি।

একা থাকা প্রসঙ্গে অভিনেত্রীর পরিকল্পনা প্রশ্নে জয়ার উত্তর, ‘আমি তো কোনো কিছু পরিকল্পনা করি না। যদি মনে করি যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাই, দরকার আছে, তখনই হব। তবে এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই। কারণ, আমি খুবই ভালো আছি, শান্তিতে আছি চারদিকে। আমার আপাতত কোনো প্ল্যান নেই।

গত বছর কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী’ এবং সৃজিত মুখার্জির সিনেমা ‘দশম অবতার’ করে দারুণ আলোচনায় ছিলেন জয়া। নতুন বছর নিয়ে এলেন ‘ভূতপরী’ আর ‘পেয়ারার সুবাস’ নামে দুটি সিনেমা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status