ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ভাড়া মওকুফ করে প্রশংসায় ভাসছে বাড়িওয়ালা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 5 April, 2024, 5:33 PM

ভাড়া মওকুফ করে প্রশংসায় ভাসছে বাড়িওয়ালা

ভাড়া মওকুফ করে প্রশংসায় ভাসছে বাড়িওয়ালা

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে আসন্ন ঈদুল ফিতরের অতিরিক্ত খরচের চাপ কমানো এবং ঈদ আনন্দকে প্রাণবন্ত করতে ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ করেছেন রাজধানীর মিরপুর এলাকার একটি বাড়ির মালিক। এ বিষয়টি ভাড়াটিয়াদেরকে চিঠির মাধ্যমে জানিয়েছেন তিনি।

সোমবার (১ এপ্রিল) ওই বাড়ির মালিকের চিঠি সামাজিকমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

চিঠির লেখাগুলো হুবহু তুলে ধরা হলো- নিত্যপণ্যের মূল্য হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আসন্ন ঈদের অতিরিক্ত খরচের চাপ কমানো এবং আপনাদের ঈদ আনন্দকে প্রাণবন্ত করার উদ্দেশ্যে এপ্রিল, ২০২৪ মাসের মূল ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

জানা গেছে, সোমবার (১ এপ্রিল) রাজধানীর মিরপুরের রুপালি হাউজিংয়ের ৬১ নম্বর বাড়ির ভাড়াটিয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি জানালে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন ওই বাড়ির মালিককে। এই বাড়িওয়ালার হাউজিংয়ে দুটি বাড়ি আছে এবং সবার জন্য এবার ঈদে এই উপহার দিয়েছেন তিনি।

নজরুল ইসলাম বাপ্পি নামে একজন ফেসবুকে লিখেছেন, ‌‌‘আসলেই অনেক ভালো কাজ করেছেন এই বাড়িওয়ালা। দোয়া করি মহান আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দান করেন।’

মনিরুল ইসলাম নামে একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্। মহান আল্লাহ যেন এই বাড়িওয়ালার উত্তম সিদ্ধান্তের বিনিময়ে উত্তম প্রতিদান দান করেন আমিন।’

মো. রাজিব উজ্জামান নামে একজন লিখেছেন, ‌‌‘আল্লাহ আমাদের সবাইকে এ রকম একটা করে ভালো কাজ করার তাওফিক দান করুক। তা হলে সমাজে ভালো কাজ করার সংখ্যাটা বাড়বে।’

নাজমা সুলতানা পাখি নামে একজন লিখেছেন, ‘এমন একজন বাড়িওয়ালা সব জায়গায় দরকার ছিল। করোনার সময়ে আমরা অনেক কষ্টে ছিলাম। সে সময়েও আমাদের বাড়িওয়ালা এক টাকা কম নেয়নি।’

আরেকজন লিখেছেন, ‘ঢাকার এক বাড়িওয়ালা তার ভাড়াটিয়ার জন্য উদারতা দেখিয়েছেন। আল্লাহ নিশ্চয় উত্তম কাজের উত্তম প্রতিদান দেবেন। তবে এমন হৃদয়বান মানুষের সংখ্যা সমাজে বৃদ্ধি পাওয়া দরকার। আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে রোজা বা ঈদ উপলক্ষে এমন একটি করে ভালো কাজ করলে সমাজে একটা বিরাট পরিবর্তন আসবে।’

কেউ লিখেছেন, ‘এমন ভালো মানুষ আছে বলেই পৃথিবী টিকে আছে।’ তবে হাতে-গোনা দুয়েকজন লিখেছেন, ‘একজন বাড়িওয়ালা বছরে একবার ভাড়া মাফ করতেই পারে। এতে তার প্রশংসার কি হলো।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status